ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৭২ জন গ্রেফতার

২৪ ঘণ্টায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে রাজধানীতে মাদক বিক্রয় ও সেবনের দায়ে ৭২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (২৫ অক্টোবর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।


অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ১৬৭ গ্রাম ১৩ পুরিয়া হেরোইন, ৭ হাজার ২৩৭ পিস ইয়াবা, ৬২ কেজি ৮৩৩ গ্রাম পুরিয়া ৩০ গাঁজা ও ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।


এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫০টি মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছে সূত্র ডিএমপি ।

ads
ads
ads

Our Facebook Page

↑